Xiaomi Poco C31 : আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভাল আছেন। Poco আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের খুবই জনপ্রিয় C সিরিজ এর একটা নতুন বাজেট সেগমেন্টের স্মার্টফোন আর এই ফোনটির নাম Poco C31 । হ্যা আপনি ঠিকই শুনছেন এই ফোনটির নাম হবে Poco C31। আমরা সবাই ভাবছিলাম যে ফোনটার নাম হবে Poco C4 বা Poco m4।
তবে এবার Poco একলাফে আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে Poco C31 । আজকের পোস্টটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটার ফুল ডিটেলস, এখানে কি কি এর স্পেসিফিকেশন থাকবে, পোস্টটির শেষে আলোচনা করবো এই বাজেটে এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে।
প্রাইস
ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। যার দাম বাঙলাদেশী টাকায় ধরা হয়েছে ১০,০০০ টাকা। এই বাজেটে অনেক কিছু আমাদের মাঝে প্রোভাইট করতে যাচ্ছে শাওমির পোকো সি ১৩।
বিল্ড কোয়ালিটি
আপনি এই ফোনটিতে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লেতে দেয়া হবে গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। ব্যাক সাইডে ব্যবহার করা হবে পলিকার্বনেট এর বডি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে আর ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। বিল্ড কোয়ালিটি দিক থেকে ফোনটা আমার কাছে মনে হয়েছে ঠিক ঠাকই হতে যাচ্ছে এই বাজেটে।
ডিসপ্লে
এখানে ব্যবহার করা হবে ৬.৫৩ ইঞ্চি মাপের একটা আইপিএস এলসিডি প্যানেল এবং ১৬ এম কালার। ফোনটার ব্রাইটনেস টি ভালই দেয়া হয়েছে আউটডোরে তেমন সমস্যা পোহাতে হবে না আর এখানে ব্যবহার করা হবে ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০ x ১৬০০ পিক্সেল। তো এখানে ৯০ হার্জ ডিসপ্লে দেয়ার ফলে এখানে ডিসপ্লেতে ভালোই স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। তবে ডিসপ্লে কোয়ালিটি দিক থেকেও ফোনটা আমার কাছে ভালই লেগেছে।

ক্যামেরা
এই ফোনটির ব্যাক সাইডে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে প্রাইমারি ক্যামেরা দেয়া হবে ১৩ মেগা পিক্সেল এর আল্টা ওয়াইড ক্যামেরা, ২ মেগা পিক্সেল ম্যাক্র এবং ২ মেগা পিক্সেলের ডেপ্থ সেন্সর। সামনে দেয়া হবে ৫ মেগা পিক্সেলের আল্টা ওয়াইড ক্যামেরা, যা দিয়ে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে এবং সামনের ক্যামেরা দিয়ে এইচডি প্লাস রেজুরেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে তা সবাই থাকছে এই ফোনটিতে। এখানে দেয়া হবে সুপার স্কোপ মোড থাকতে যাচ্ছে। সোলো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং ম্যাক্রো সটমুড। তো ফোনটা ক্যামেরা কোয়ালিটি ও আমার কাছে ভালই লেগেছে।
হার্ডওয়্যার
এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে MediaTek Helio G35 প্রসেসর। আপনি পাবজি, ফ্রী ফায়ার, কল অফ ডিউটি এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপস গুলো ভালোই স্পুথ প্লে করতে পারবেন আর এই ফোনটা তে থাকতে চাচ্ছে Android 10 দেয়া হবে MIUI 12। সাথে থাকছে ডুয়েল সিম কার্ড দেয়া হবে এবং এক্সট্রা মেমোরি কার্ড স্লট। যার ফলে আপনি আপনার ইচ্ছামত ফোনের স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন।
{ আইফোন ব্যবহারের সুবিধা ও অসুবিধা জানতে পোস্টটি পড়ে আসুন }
ব্যাটারি
এই ফোনটা তে পেয়ে যাবেন বড় ব্যাটারি সেটাপ কারণ দেয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। বক্সে দেওয়া হতে হয়েছে ১০ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার।
এখানে এই বাজেটের মধ্যে দেয়া হয়েছে ভালো ক্যামেরা কোয়ালিটি, ভালো গেমিং প্রসেসর, মোটামুটি ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ভালো একটি বিল্ড কোয়ালিটি।
Poco C31 ফোনটা আমার কাছে ভালই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।