১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫ টি ফোন ২০২১ : এই মুহুর্তে যাদের ফোন কেনার বাজেট ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে তাহলে এই পোস্টটি শুধুমাএ তাদের জন্য। কারণ এই পোস্টে আমি বর্তমান ১০-১৫ হাজার টাকার বাজেট এর সেরা ৫ টি ফোনের কথা বলবো এবং জানাবো আমার মতামত। এই ফোনগুলো সিলেক্ট করার ক্ষেএে আমরা প্রাইরটি দিচ্ছি ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি। তাই এই পোস্টে যে ৫ টি ফোনের কথা বলবো সেগুলাতে থাকবে, ভালো একটি ক্যামেরা, গেমিং প্রসেসর এবং পাওয়ারফুল ব্যাটারি ব্যাকাপ। তো চলুন দেখে নেই সেরা ৫টি ফোন :
1. Realme Narzo 30A
প্রথমে থাকছে Realme Narzo 30A এই ফোনটি ২০২১ সালের আপডেট একটি ফোন। এই ফোনের চমকের দিক হচ্ছে এর প্রসেসর। এই ফোনটিতে রয়েছে Mediatek এর Helio G85 গেমিং চিপসেট। তাই পাবজি সহ বড় গেমগুলো খেলতে পারবেন অনায়েসে। ব্যাটারিতে রয়েছে 6000 MAH এর বিশাল ব্যাটারি ব্যাকাপ এবং তার সাথে ১৮ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাচ্ছেন। মাএ ১২৯৯০ টাকার Realme Narzo 30A আপনাকে অফার করছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। এই ফোনটি বর্তমান সময়ের সেরা একটি ফোন। আমি বলবো আপনি যদি এই বাজেটে ফোন নিতে চান তাহলে দেরি না করে এখুনি ফোনটি নিয়ে নিন। কারণ Realme Narzo 20 এর মতো মার্কেট আউট হয়ে যেতে পারে।
2. Infinix Hot 10
বেস্ট বডি ডিজাইনের সাথে থাকতে ৬.৬৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০p মেগামিক্সেল। ফোনটির ব্যাকসাইডে রয়েছে ১৬ মেগা পিক্সেলের প্রাইমেরি ক্যামেরা, ২ মেগা পিক্সেলের ডেপ্থ সেন্সর, ২ মেগা পিক্সেলের ম্যাক্র ক্যামেরা এবং একটি এআই লেন্স। ফ্রন্ট সাডে রয়েছে ডুয়াল ফ্লাস এবং ৮ মেগা পিক্সেলের ক্যামেরা। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Mediatek এর Helio G70। ফোনটিতে পাবজি এর মতো গেম গুলো খেলতে পারবেন HD গ্রাফিসে। এছাড়াও ফোনটিতে থাকছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। এই বাজেটে এই প্রথম বাংলাদেশে কোন অফিসিয়াল ফোনে এতো বেশি স্টোরেজ পাচ্ছেন। ব্যাটারিতে রয়েছে ৫২০০ MAH এর ব্যাটারি।
3. Techno Camon 16
ফোনটিতে ৬.৮ ইঞ্চি আইপিএস প্যানেল রয়েছে যার রেজুলেশন ৭২০p এই ফোনের চমক হতে পারে ক্যামেরা সেটাপ। ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাইমেরি ক্যামেরা, ২ মেগা পিক্সেলের ম্যাক্র, ২ মেগা পিক্সেলের ডেপ্থ এবং একটি এআই লেন্স আর ফ্রন্ট সাইডে থাকছে ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। হার্ডওয়্যারে রয়েছে Mediatek এর Helio G70… মতো পাওয়ারফুল গেমিং চিপসেট সাথে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাচ্ছেন। এই ফোনে ব্যাটারি সেকশনে রয়েছে 5000 MAH এর ব্যাটারি। মূলত যারা এই বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ফোন নিতে চান তাদের জন্য ফোনটি বেস্ট।
{ আম খাওয়ার সঠিক সময় কোনটি – আমের উপকারিতা – জানতে এই আর্টিকেল টি পড়ে আসুন }
4. Infinix Note 8i
মাএ ১৪৯৯০ টাকায় ৬.৭৮ ইঞ্চি বেশ ভালো একটি আইপিএস ডিসপ্লে থাকছে রেজুলেশন HD+ । এছাড়াও রয়েছে গরিলা গ্লাসের প্রক্টেশন। এই ফোনের চমক হচ্ছে ক্যামেরা এবং প্রসেসর। ফোনটির ব্যাকসাইডে রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাইমেরি ক্যামেরা, ২ মেগা পিক্সেল ম্যাক্র এবং ২ মেগা পিক্সেল ডেপ্থ সেন্সর। ফ্রন্ট সাইডে রয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। হার্ডওয়্যার সেকশনে রয়েছে পাওয়ারফুল প্রসেসর Mediatek Helio G80 5000 MAH এর ব্যাটারি এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এই ফোনের আরও একটি সেলিং পয়েন্ট। সো যারা ভ্যালু ফর মানি খুজতেছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট।
5. Samsung Galaxy A21s
১৪,৯৯০ টাকার এই ফোনে আপনি পাচ্ছেন … আইপিএস প্যানেল। ফোনটির ব্যাকসাইডে রয়েছে এই বাজেটের বেস্ট সেটাপ। ৪৮ মেগা পিক্সল প্রাইমেরি ক্যামেরা, ৮ মেগা পিক্সেল আল্টা ওয়াইড, ২ মেগা পিক্সেল ম্যাক্র এবং ২ মেগা পিক্সেল ডেপ্থ সেন্সর। ফ্রন্ট সাইডে রয়েছে ১৩ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। প্রসেসর হিসেবে রয়েছে Samsung এর নিজস্ব চিফসট …। এছাড়াও ৫০০০ ব্যাটারি এবং ৪ জিবি র্যাম এবং ৬৪ স্টোরেজ। তো Samsung লাভারদের জন্য এটি একটি দারুন ফোন।
এই ছিলো ২০২১ সালের সেরা ৫ টি ফোন ২০২১ যদি পোস্টটি ভালো লাগে তবে অন্য বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।