আজকে আমরা জানবো : মোবাইল হ্যাক থেকে বাঁচার উপায়, মোবাইল হ্যাক হলে কি করবো, মোবাইল হ্যাক হলে বোঝার উপায়, হ্যাকিং থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার 5 উপায় .
হেলো ভিউয়াস। কেমন আছেন সবাই। আজকে আপনাদের সাথে সেয়ার করবো : কিভাবে আপনার মোবাইলকে ভাইরাস মুক্ত বা মোবাইল হ্যাক থেকে রক্ষা এবং মোবাইলকে ভাইরাস মুক্ত রাখার ৫ টি টিপস। এই টিপস গুলো ফলো করলে আপনার কখনোই মোবাইল হ্যাক অথবা ভাইরাসে আক্রমন করবে না। পোস্ট পুরোপুরি পড়বেন কারণ কোন টিপস মিস করে গেলে হয়ত এটি কাজ করতে নাও পারে তাই অবশ্যই পুরো পোস্টটি পড়ে নিবেন তারপর আপনারা করবেন। আমার এই পোস্টর যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক :
১. অজানা কোন অ্যাপস ডাউনলোড না দেয়া
আপনি কখনোই কোন ওয়েবসাইট থেকে অথবা অন্য কোথাও থেকে না জেনে কোন অ্যাপ্স ডাউনলোড দিবেন না। যেমন : আমরা কিন্তু অজানা কোন লোকের দেয়া কোন খাবার খাই না কারণ হতে পারে সে খাবারের মধ্যে সে কিছু মিশিয়ে দিছে এরজন্য আমরা খাই না এটাও ঠিক সেরকমই। এতে মোবাইল হ্যাক এরও সম্ভবনা থাকে।
২. প্লে স্টোর ছাড়া অ্যাপ্স ডাউনলোড না দেয়া
আপনারা কোন Apk ফাইল ডাউনলোড দিয়ে ইনস্টল না করে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন। ভরসাযোগ্য অ্যাপ্স স্টোর হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোর থেকে কোন অ্যাপ্স ডাউনলোড দিলে বেশি চিন্তা করতে হবে না। কারণ গুগল এর সিকিউরিটি টপ লেভেল এর। তারা প্লে স্টোরে কোন অ্যাপ্স রিলিস করার আগে দেখে নেয় সেই অ্যাপ্সটির মধ্যে কোন ভাইরাস অথবা ফোনের ক্ষতি করার মতো কিছু আছে কিনা। যদি থেকে থাকে তাইলে গুগল সেটিকে রিমুভ করে দেয়।
তাছাড়া অন্য যে অ্যাপ্স স্টোর আছে। যেমন : ব্লাক মার্ট, এসিকা মার্কেট এসব কিছু থেকে ডাউনলোড দেয়ার প্রয়োজন নেই। যদি দরকার হয় তাহলে আমাদের পরবর্তী টিপস গুলো দেখে ইনস্টল দিবেন।
{ গিনেস বুকের যে রেকর্ডগুলো বাংলাদেশের দখলে – জানতে হলে এই আর্টিকেল টি পড়ে আসুন }

৩. সবসময় Unknown Source অফ রাখা
আপনারা যখন কোন অ্যাপ্স ইনস্টল করেন তখন Unknown Source নামে একটি অপসন অন করতে বলে। আপনারা কখনো এটি অন করে রাখবেন না সবসময় এটি অফ করে রাখবেন। নতুন ফোনে কোন অ্যাপ্স ইনস্টল দিলে এটি অন করতে বলে কিন্তু পরে ইনস্টল করলে এটি বলে না কারণ অনেক ফোনে একবার অন করে রাখলে সেটি অন হয়েই থাকে। কিন্তু Samsung কম্পানির ফোন গুলোতে এরকম দেখা যায় না।
কিভাবে বন্ধ রাখবেন :
- Mi ফোন বা অন্যান্য ফোনে যেভাবে অফ রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি।
- প্রথমে Setting চলে যাবেন।
- আপনার যদি Mi ফোন থেকে থাকে তাহলে Additional Setting এ পেয়ে যাবেন এবং অন্যান্য ফোন গুলোতে সিকিউরিটি অপসনে পেয়ে যাবেন।
- Mi ফোন গুলোতে Additional Setting ক্লিক করার পর Privacy তে যাবেন। তারপর Unknown Source দেখবেন সেটি অন থাকলে অফ করে দিবেন। এটি সবসময় অন রাখলে কোন অ্যাপ্স ইনস্টল দিতে গেলে ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে। তখন Unknown Source অন করতে বলবে না। তাই অন রাখবেন এবং ভেবে ইনস্টল দিবেন।
৪. অব্যবহৃত অ্যাপ্স পারমিশন না দেয়া
যখন আপনি কোন অ্যাপ্স ইনস্টল করে ইউস করেন তখন আপনি সেই অ্যাপ্স এর পারমিশন গুলো চেক দিবেন। কি কি পারমিশন সেই অ্যাপ্স গুলো নিচ্ছে। যেগুলো দরকার পড়ে না সেগুলোর পারমিশন দিবেন না। ধরুন, আপনার ফোনে একটি গেম অ্যাপ্স আছে সেটির পারমিশন চেক দিতে গিয়ে দেখলেন যে Call, Message, Location ইত্যাদি পারমিশন দেয়া আছে। একটি গেম এ এগুলো কখনোই প্রয়োজন পড়ে না। তাই শুধু শুধু এগুলোর পারমিশন দিবেন না দিলে হয়ত এগুলো মধ্যে দিয়ে ভাইরাস চলে আসতে পারে। আর একটি কথা মাথায় রাখবেন, আপনি যখন একটি অ্যাপ্সের কোন কিছুর পারমিশন দিলে সেই অ্যাপ্সটি আপনার সেই তথ্য গুলো এক্সস নিয়ে নেয় তাই সবসময় সর্তক থাকা প্রয়োজন।
৫. এন্ট্রি ভাইরাস ব্যবহার
আপনার ফোনে এন্ট্রি ভাইরাস ব্যবহার করুন। কম্পিউটারে এন্ট্রি ভাইরাস ব্যবহার করা হয় মোবাইলেও ব্যবহার করা হয়। যদিও আগে এটি অনেকেই করতো। তবে এখন কার সময় এটি ব্যবহার না করলেও চলবে উপরে ৪ টি টিপস যদি আপনি ভালোভাবে মেনে করতে পারেন তাহলে এন্ট্রি ভাইরাস ব্যবহার করা প্রয়োজন নেই।
এভাবে কাজ করলে আপনার ফোন হ্যাংক হওয়ার সম্ভবণা নেই বল্লেই চলে তবে ৯৯% নিশ্চয়তা দিতে পানি কারণ এম একটি সফটওয়্যার আছে যেটি দিয়ে হ্যাংক করতে শুধু নামবার বা মেইল লাগে। সেটির সম্পর্কে জানতে পেগাসাস আমাদের এই পোস্টটি পড়ুন। তবে এই ছিলো আজকে ছোট আয়োজন পোস্টটি যদি ভালো লেগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।