দেখা যাবে দুই চ্যাম্পিয়নের লড়াই, ইতালি-আর্জেন্টিনা ম্যাচ

ফুটবলে কে সেরা? ইউরোপ নাকি লাতিন?

বহু পুরনো একটি প্রশ্নের সাময়িক উত্তর খোঁজার চেষ্টায় নামছে দুই মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে এক সুপার কাপের লড়াইয়ে নামতে পারে সদ্য কোপা ও ইউরোজয়ী ইতালি-আর্জেন্টিনা । এই ম্যাচের প্রস্তাব দেয়া আজেন্টিনার পএিকা ওলে এবং এই ম্যাচের প্রাথমিক সম্মতি দেয়া ইউয়েফা ও কনমেবলের মধ্যে চলছে আর্জেন্টিনা – ইতালি ম্যাচ নিয়ে চলছে আলোচনা। একই সময়ে মাঠে গড়িয়েছে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। যদিও লাতিন ফুটবল সৌন্দর্যের দেখা মেলেনি কোপা আমেরিকায়। ব্রাজিল আর্জেন্টিনার মত দল গুলোর ঘুম পাড়ায়নি ফুটবলে এবং ফাউলের ছড়াছড়ি যেমনি হতাশ করেছে ফুটবল সমর্থকদের ঠিক তেমনি গতি আর পাসিং এ পিপাসুদের মন জয় করেছে ইউরো আসর।

{ ১ ক্লিকে ৯০ টাকা ইনকাম – এই আর্টিকেল সম্পর্কে জানতে এই আর্টিকেল টি পড়ে আসুন }

 

এরই মধ্যে ট্রফি উঠেছে মেসির আর্জেন্টিনার হাতে আর নতুন রূপে নিজেদের ফিরে পাওয়া ইতালির হাতে উঠেছে শিরোপা। তবে প্রশ্ন উঠছে সত্যিই কি ব্যবধান স্পষ্ট হচ্ছে দুই দেশের ফুটবল শক্তিমত্তায়। যার উওর হিসেবে সমাধান বের করার চেস্টা করছে আজেন্টাইন পএিকা ওলে। প্রস্তাব দিয়েছে মহাদেশ সেরা এই দুই দল নিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের, যা হবে প্রায়াত কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে। কারণ ইতালি-আর্জেন্টিনা দুই দেশেই ঈর্ষণীয় জনপ্রিয়তা এই ফুটবল কিংবদন্তি। আর এই প্রস্তাব বিবেচনায় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউয়েফা এবং কনমেবল। এমন তথ্য ইউরোপ ও স্প্যানিস গণমাধ্যমে। তবে নামকরণ ম্যারাডোনা সুপার কাপ না হলেও ম্যাচ আয়োজন নিয়ে সমান আগ্রহী এই ২ সংস্থা।

এর আগে মহাদেশীয় আসরের চ্যাম্পিয়ন দল গুলো নিয়ে আয়োজিত হত ফিফা কনফেডারেশনস কাপ। যদিও ২০১৯ সালে আসরটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।তবে যার বিকল্প হিসেবে আর্জেন্টিনা-ইতালি কে নিয়ে আয়োজিত হতে পারে সুপার কাপ। আর ওলের দেয়া এই প্রস্তাব বাস্তবায়িত হলে আরো একটি ধ্রুপদী লড়াই উপভোগ করার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম