ইসরায়েল যেভাবে হাতিয়ে নিচ্ছে বিশ্বের গোপনতথ্য - পেগাসাস

বিশ্বজুড়ে পেগাসাস আতঙ্ক : আপনি কি করছেন, কি বলেছেন কার সাথেই বা আলোচনা করছেন কিংবা কিসব ছবি তুলছেন বা দেখছেন সবই যদি তৃতীয় পক্ষ জেনে ফেলতে পারে তাহলে আপনাকে বুঝে ফেলা বা জেনে ফেলা তার জন্য ছোট একটি ব্যাপার। আপনার গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো হাতিয়ে নিয়ে বিশাল সুবিধা ভুগি হয়ে যেতে পারে আমি বলছি ইসরায়েলের প্রযুক্তি পেগাসাস এর কথা। ইসরাইলি স্প্যাইওয়্যার বা গোপন নজর ধারীর অ্যাপ এর সমন্ধে বেড়িয়ে আসছে নতুন সব অবাক করা তথ্য। এই অ্যাপসটির মাধ্যমে পাতা ফাঁদে বাদ যাচ্ছেন না বিভিন্ন দেশের রাস্ট্র প্রধান, প্রধানমন্ত্রী, রাজনৈতিক সব নেতা, সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থার কর্মকতারাও। পেগাসাস যদি কোন রকম আপনার ফোনে ডুকে যেতে পারে তাহলে এই ম্যালওয়্যারটি আপনার ফোনটিকে ২৪ ঘন্টার নজরদারি যন্ত্রে পরিণত করতে সক্ষম। তখন আপনি আপনার ফোন যত মেসেজ অথবা ছবি পাঠান কিংবা গ্রহন করেন পেগাসাস তা কপি করে পাচার করে এক নিদিষ্ট জায়গায়। এই স্প্যাইওয়্যারটি আপনার অগোচরে আপনার ফোনের কল রেকর্ড করে এবং আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে আপনার ভিডিও রেকর্ড করতে সক্ষম।
এটি ইসরাইলি সংস্থা NSO তৈরির সফটওয়্যার যা মোবাইলে আড়ি পাতার যন্ত্র হিসেবে কাজ করে। ফোনে কি তথ্য বা ছবি রয়েছে দেখে ফেলা যায় এর মাধ্যমে। অপরদিকে যার মোবাইল হ্যাক হয়েছে সে কিছুই জানতে পারেন না। প্রথমে ফোনে একটি ওয়েবসাইটের একটি লিংক পাঠানো হয়, এটিতে ক্লিক করলেই পেগাসাস ইনস্টল হয়ে যায়। এছাড়া হোয়াটসঅ্যাপ ভিডিও অথবা অডিও কল করেও পেগাসাস ডুকানো সম্ভব। IOS / Android চালিত ফোনের গোপনে নজরদারি চালানোর ক্ষমতা এই ম্যালওয়্যারটির রয়েছে।
The Guardian বলছে, ২০১৬ সালে পেগাসাসের প্রথম ভার্সটনির সম্পর্কে জানতে পারেন। সে সময় কোন একটি নিদিষ্ট ব্যক্তির কাছে টেক্স মেসেজ বা ইমেল পাঠানো হতো। সেটাতে থাকতো একটি লিংক, সেই লিংকে ক্লিক করলেই পেগাসাস ফোনটিকে দখলে নিতো। অবশ্য এরপরে NSO স্প্যাই এর ক্ষমতাকে আরও অনেকগুনে বাড়িয়েছে বলে জানা গেছে।
ইসরায়েল যেভাবে হাতিয়ে নিচ্ছে বিশ্বের গোপনতথ্য

জিরো ক্লিক

এই স্প্যাইওয়্যারের ক্ষমতা বাড়ানোর পর এখন জিরো ক্লিক হ্যাক করা হয়। তার মানে হলো :
  • ১. কোন লিংকে ক্লিকে করা লাগে না
  • ২. কোন কিছু ডাউনলোড করা লাগে না
  • ৩. কোন টেক্স অথবা মেসেজের রিপ্লাই দিতে হবে না
  • ৪. কোন অ্যাপস ইনস্টল দিতে হবে না
  • ৫. কোন ওয়েবসাইটেও ডুকতে হবে না
তাহলে একটু ভেবে দেখুন স্প্যাইওয়্যারটি কত শক্তিশালি হয়েছে এখন। হ্যাকার হ্যাক করতে শুধু আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেল – এড্রেস যেটা আপনি ব্যবহার করে থাকেন।
{ Skype অ্যাকাউন্ট খোলার নিয়ম – জানতে হলে এই আর্টিকেল টি পড়ে আসুন }
বর্তমানে বিভিন্ন দেশের কর্মী, রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন পেশার মানুষের ফোনে গোপনে নজরদারি চালাতে ইসরাইলি সংস্থাটি বিভিন্ন দেশের সরকারের কাছে এই স্প্যাইওয়্যারটি বিক্রি করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইসরাইলি কোম্পানি NSO গ্রুপের এই স্প্যাইওয়্যারটি কিনেছে সেসব ক্রেতা তারা ৫০,০০০ ফোনে গোপনে নজরদারি চালিয়েছে। এই তালিকায় ও এর উপর তদন্তের প্রতিবেদনটির বিশ্বের কিছু প্রথম সারির গণমাধ্যমের কাছে তুলে দেওয়া হয়েছে।
লন্ডনের  The Guardian সহ বিভিন্ন দেশের ১৬ টি গণমাধ্যম একযোগে এই তদন্তের ফলাফল প্রকাশ করছে যার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এই যেমন সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোকির হত্যার  কিছুদিন পরেই তার বাগদত্তা হাতিস চাঙ্গিসের ফোনও পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়েছিলো।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম