আজ আমরা জানবো : Skype অ্যাকাউন্ট খোলার নিয়ম ( how to create skype account ), Skype কি , skype ব্যবহারের নিয়ম, Skype ডাউনলোড পিসি বা মোবাইল ভার্সন, স্কাইপ অ্যাকাউন্ট ডিলিট ( Skype Account Delete).
আমাদের বেশির ভাগ Skype অ্যাকাউন্ট দরকার পরে বিদেশী বায়ারদের সাথে কাজ করে থাকি তাদের সাথে যোগাযোগ করার জন্য। Skype আসলে মেসেন্জারের মতো কাজ করে এটির মাধ্যমে আপনি চ্যাটিং করে অথবা অডিও কলে কিংবা ভিডিও কলেও আপনি যোগাযোগ করতে পারবেন।
Skype কি
Skype হল বার্তা আদান-প্রদানের মাধ্যম। এটির ওয়েব ভার্সন আছে এবং সফটওয়্যার ও আছে। Skype দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে যেকোন মানুষের সাথে বার্তা আদান প্রদান করতে পারবেন। শুধু আপনার ইন্টারনেট লাগবে এবং একটি Skype অ্যাকাউন্ট।
Skype ইতিহাস
Skype এর প্রতিস্ঠাতা ধমিজা, জানুজ ফ্রিজ এবং নিকলাস জেনস্ট্রম। এটি ২০০৩ সালে আবিষ্কৃত হয়। তবে ২০০৩ সালের আগস্ট মাসের দিকে এর বেটা ভার্সন রিলিস হয়। এরপর ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে Skype কম্পানিকে কিনে নেয়। উইন্ডোজ কম্পানি ২০০৬ সালে তাদের সিস্টেমে Skype চালু করে এবং ২০০৮ সালে লিনাক্স ও তাদের সিস্টেমে এই সুবিধা চালু করে।
{ যিনি ৬০০০ এর বেশি মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়েছেন – জানতে আর্টিকেল টি পড়ে আসুন }
Skype ডাউনলোড
Skype অ্যাকাউন্ট খোলার আগে আমাদের ফোনে Skype থাকতে হবে। তাই যারা মোবাইল ফোনে Skype অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য Skype অ্যাপ লিংক। – Skype | যারা পিসি বা কম্পিউটারে খুলবেন তাদের জন্য – Skype | ওয়েব ভার্সন Skype লিংক – Skype |
Skype অ্যাকাউন্ট খোলার নিয়ম
মোবাইল ভার্সন
Skype যদি ইনস্টল থাকে তাহলে Skype ডুকবেন, ইনস্টল না থাকলে আমার দেয়া লিংকে ইনস্টল করে নিবেন।
Lets go তে ক্লিক করুন

এরপর Sing in or Create তে ক্লিক করুন

নিচের Create One এ ক্লিক করুন

যদি আপনি নাম্বার দিয়ে খুলতে চান তাইলে আপনার নাম্বার দিন আর যদি মেইল দিয়ে খুলতে চান তাইলে নিচে মেইল অপসনে ক্লিক করুন। তবে নাম্বার দিয়ে খুলা বেটার।

একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কমপক্ষে ৮ ডিজিটের এবং পাসওয়ার্ড শুধু নাম অথবা নাম্বার দিলে চলবে না সব কিছূ মিলিয়ে দিতে হবে। যেমন : 1593sAo&b এই রকম ভাবে।

তারপর নিচে আপনার প্রথম নাম এবং শেষের নাম টি বসাবেন।

আপনি যে নাম্বারটি বসিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি বসাবেন।
তারপর যেগুলো আসবে সবগুলো continue দিবেন। ব্যাস হয়ে গেলো আপনার Skype অ্যাকাউন্ট। এভাবে আপনি একটি Skype অ্যাকাউন্ট খুলতে পারেন। অন্য যতগুলো ভার্সন আছে সবগুলো এই একই ইনফরমেশন দিয়ে Skype অ্যাকাউন্ট খুলতে হয় তাই এইটা বুঝলে আপনি যেকোন ভার্সনে Skype খুলতে পারবেন। { মোবাইল ফোন ভালো রাখার ১০ টি টিপস – জানতে এই আর্টিলটি পড়ে আসুন }
Skype ব্যবহারের নিয়ম
Skype এর হোম পেজের একটি ছবি দিয়ে অপসন গুলো কাজ বুঝিয়ে দিচ্ছি :

১ . চ্যাট
এখানে ১ নাম্বার মার্ক করা টা হচ্ছে চ্যাট। আপনি কাদের সঙ্গে করছেন বা আপনাকে কারা মেসেজ দিছে সেটা এইখানে প্রদর্শিত হবে।
২ . কল
আপনি যাদের সঙ্গে কলে কথা বলবেন তাদের নাম এখানে প্রদর্শিত হবে।
৩ . কন্টাক
আপনার মোবাইল ফোনে কন্টাক লিস্ট যদি Skype কে পারমিশন দেন তাইলে আপনার কন্টাক লিস্টে যত মানুষ Skype ব্যবহার করে তাদের নাম ও ইনফরমেশন এখানে থাকবে। আপনি খুব ইজিলি এখান থেকে তাদের সাথে কথা বলতে পারবেন।
৪ . নোটিফিকেশন
Skype এ যত নোটিফিকেশন আছে সেটা এই নোটিফিকেশন অপসনে প্রদর্শিত হবে। কোন সমস্যা হলে সেটিও এখানে আসলে জানতে পারবেন।
হোম এর উপরে যে লোগো টা দেখতে পারবেন সেটিতে ক্লিক করুন :

এখানে আসলে অনেকগুলো অপসন দেখতে পারবেন। সেগুলো হল : Active, Invite Friends, Skype Profile, Setting.

Active
এই অপসনে আপনি একটিভ থাকা অবস্থায় আপনার আইডিটি যদি ইন একটিভ দেখাতে চান তাইলে এখান থেকে পারবেন।
Invite Friends
আপনার কন্টাকে থাকা বন্ধুদের এখানে থেকে ইনভাইট পাঠাতে পারবেন যারা এখনও Skype ব্যবহার করে নি বা ইনস্টল করে নি।
Skype Profile
এই অপসনে ডুকে আপনি আপনার Skype Profile টা কেমন দেখাবেন সেটি কাস্টোমাইস করতে পারবেন।
Setting
Skype অ্যাপের অল সেটিং এই অপসনে পাবেন। নিজের ইচ্ছামত কাস্টোমাইস করে নিবেন।
এই ছিলো অোমাদের আজকের আর্টিকেল। যদি আর্টিকেল টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি না বুঝে থাকেন সেটিও জানাবেন আমরা বুঝিয়ে দেয়ার চেস্টা করবো। আমাদের সাথে কন্টাক করতে চাইলে কন্টাক পেজ এ যাবেন। ধন্যবাদ ।