আসসালামু আলাইকুম। আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন টেলিগ্রাম থেকে একটু বেশি সুযোগ-সুবিধা পেতে পারেন বা টেলিগ্রাম ব্যবহার করাটা আরও ইজি করতে পারেন সেই কারণে কিন্তু আজকে আমাদেরে এই আরটিকেলটি তৈরি করা। আজকে আপনাদের সাথে টেলিগ্রামের সিক্রেট টিক্স আমি শেয়ার করব।
টেলিগ্রাম নোটিফিকেশন
আপনাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন গ্রুপ বা চ্যানেলের মধ্যে জয়েন হতে হয় বাট প্রবলেম টা দেখা দেয় যখন আপনারা ফোনের ইন্টারনেট কানেকশন অন করেন সাথে সাথে কিন্তু টেলিগ্রাম থেকে অসংখ্য নোটিফিকেশন এসে আপনাকে পাঠায় এতে আপনার ফোন হ্যাং কিংবা স্লো হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আপনি ফেসবুক ইউস করতেসেন সেই মূহুর্তে টেলিগ্রাম থেকে অসংখ্য নোটিফিকেশন আসে। টেলিগ্রাম নোটিফিকেশন কিভাবে ম্যানেজ করতে পারবেন সেটা সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আমি কিন্তু নোটিফিকেশন বন্ধ করে কথা বলতেছি না বন্ধ করাটা আমি দেখিয়ে দেবো কিন্তু কিভাবে ম্যানেজ করতে পারেন সেটি দেখিয়ে দিচ্ছি।
প্রথমে নোটিফিকেশন ম্যানেজ করার জন্য থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর Setting এ ক্লিক করবেন, Notification and Sound ওই অপসনে ক্লিক করবেন।
Private Chats
Private Chats এই অপসন টি অফ করে দিলে আপনি যদি কারোর সাথে প্রাইভেট চ্যাট চালু করে থাকেন এইট অফ করলে সেগুলো আর পাবেন না। তবে আমার মতে, এটি অফ না করাই ভালো কারণ একটি ব্যক্তি শুধু শুধু কারণে কারো সাথে প্রাইভেট চ্যাট ওপেন করে না নিশ্চই কিছু গুরুত্বপূর্ণ কারণে অন করে।
Group
Group অপসনটি যদি আপনি অফ করে দেন তাহলে আপনি গ্রুপের যতগুলো নোটিফিকেশন আছে সেগুলো পাবেন না।
Channels
Channels এই অপসন অফ করলে আপনি যতগুলো চ্যানেল আছে সেগুলো নোটিফিকেশন পাবেন না।
Calls
Vibrate
এই অপসন টি অফ রাখলে কেউ আপনাকে কল দিলে আপনার ফোন Vibrate হবে না।
Ringtone
এই অপসন থেকে আপনার টেলিগ্রাম অ্যাপের Ringtone কন্ট্রোল করতে পারবেন। অ্যাপে ডিফল্ট ভাবে যেটি দেয়া আছে সেটিও ব্যবহার করতে পারবেন আবার আপনার মেমোরি থেকে পছন্দের কোন গান ও Ringtone এ সেট করতে পারবেন।
নিচের বাকিগুলো সেটিং আপনারা নিজের ইচ্ছামত সাজিয়ে নিতে পারবেন এই আর্টিকেলে সবগুলো নিয়ে বল্লে অনেক বড় হয়ে যাবে। আর যদি সাজিয়ে করতে গিয়ে আপনি যদি কিছু ভুল করে ফেলেন সেটি কোন মতই ঠিক করতে পারছেন না তাইলে একবারে নিচের দিকে একটা অপসন আছে Reset All Notifications এখানে ক্লিক কের রিসেট এ ক্লিক করলেই আপনার টেলিগ্রাম অ্যাপের সব অপসন আবার আগের মত হয়ে যাবে।
{ সকল সিমের দরকারি কোড ২০২১ – জানতে এই আর্টিকেল পড়ুন}
এখন আপনি যদি সব গ্রুপের নোটিফিকশন একসাথে বন্ধ নো করে নির্দিষ্ট একটি গ্রুপের নোটিফিকশন বন্ধ করতে চান তাহলে যেই গ্রুপের নোটিফিকশন অফ করতে চান সেই গ্রুপের ভিতরে ডুকবেন এরপর উপরের ডান পাশে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে Mute Notification নামে একটি অপসন থাকবে সেটিতে ক্লিক করে কত টাইমের জন্য সেই গ্রুপটি মিউট করে রাখতে চান সেটিতে ক্লিক করবেন। যদি আপনি : ১ ঘন্টার জন্য করতে চান তাইলে Mute for 1 hour, ৮ ঘন্টারা জন্য করতে চাইলে Mute for 8 hour ২ দিনের জন্য করতে চাইলে Mute for 2 days আর যদি চান একবারে বন্ধ করে দিতে তাইলে Disable ক্লিক করুন।
এই সেটিং টি চ্যানেলে করতে চাইলে একই পদ্ধতিতে আপনি করবেন এবং কোন ব্যক্তি বা ইউজারের নোটিফিকেশন অফ করতে চাইলেও এই একই পদ্ধতিতে করবেন।
টেলিগ্রাম হ্যাক হয়েছে কিনা
আপনি যদি মনে করেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে অথবা অন্য কেউ ইউস করতেছে তাইলে সেটি কিভাবে বুঝবেন?
আপনি প্রথমে Setting এ যাবেন তারপর Privacy and Security তে যাবেন। নিচের দিকে Security সেকশনে Active Sessions অপসনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট যতগুলো ডিভাইস দিয়ে লগ ইন হয়েছে সেটি দেখতে পারবেন। যদি আপনি আপনার ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইস দেখতে পান তাহলে ভেবে নিতে পারেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
চিন্তার কোন কারণ নেই আমি এবার এটাও বলবো যে,
হ্যাক হলে কি করবেন
যদি দেখেন আপনার ডিভাইস বাদেও অন্য কোন বা অপরিচিত কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে তাহলে আপনি সবার প্রথমে Active Sessions এ গিয়ে Terminate All Other Sessions ক্লিক করেTerminate এ ক্লিক করবেন। এতে কিছুক্ষণের মধ্যেই যে অপরিচিত ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ ইন ছিলো সেটি লগ আউট হয়ে যাবে। এটি করার পর আপনি আরও একটি ধাপ চালু করে আপনার অ্যাকাউন্ট আরও বেশি সিকিউর করতে পারেন। সেটি হলো Two Step Verification । এটি অন করে রাখলে লগ ইন করার সময় বাড়তি একটি কোড আপনার মোবাইলে সেটি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট এ লগ ইন করতে পারবে না।
লক টেলিগ্রাম অ্যাপ
এটি চালু করে রাখলে আপনার টেলিগ্রাম অ্যাপটি লক হয়ে যাবে মানে যখনই আপনি অ্যাপটি চালু করতে যাবেন তখন একটি নির্দিষ্ট একটি পাসওয়ার্ড চাইবে সেটি না দিলে অ্যাপ ওপেন হবে না। এটি তখনই প্রয়োজন হয় যখন আপনার মোবাইল ফোন আপনি ছাড়াও আপনার বাসার কেউ ব্যবহার করে। ধরুন : আপনার টেলিগ্রামে অনেক ব্যক্তিগত ছবি বা ভিডিও আছে যা অপনি অন্য কাউকে দেখাতে চান না কিন্তু অন্য কেউ যখন আপনার মোবাইল হাতে নিবে তখন সে টেলিগ্রামে ডুকলে আপনার সব কিছু দেখে ফেলবে। এরকম টা যদি না চান তাহলে প্রথমে Setting এ যাবেন তারপর Privacy and Security তে যাবেন। নিচের দিকে লেখা আছে, Local Passcode সেটাতে ক্লিক করে সেখানে ৪-৩৫ ডিজিট পযর্ন্ত একটি পাসওয়ার্ড দিবেন নিচে সেই পাসওয়ার্ড আবার দিয়ে Save এ ক্লিক করবেন।
এই ছিলো আমাদের টেলিগ্রামের সিক্রেট টিক্স নিয়ে আজকের আর্টিকেল। কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।